ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পকে এবার প্রথম ১০ সেকেন্ডেই চারবার ধন্যবাদ দিয়েছেন জেলেনস্কি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 19 August, 2025, 12:02 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 19 August, 2025, 12:26 PM

ট্রাম্পকে এবার প্রথম ১০ সেকেন্ডেই চারবার ধন্যবাদ দিয়েছেন জেলেনস্কি

ট্রাম্পকে এবার প্রথম ১০ সেকেন্ডেই চারবার ধন্যবাদ দিয়েছেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এবারের বৈঠকের পরিবেশ গত ফেব্রুয়ারির চেয়ে অনেকটাই আলাদা ছিল। আগের বৈঠকে বেশ হট্টগোল হয়েছিল। তবে এবার পরিবেশ ছিল অনেকটাই সৌহার্দ্যপূর্ণ।

গতকাল সোমবারের বৈঠকে স্পষ্ট বোঝা যাচ্ছিল, আলোচনা যেন কোনোভাবে ভেস্তে না যায়, তা নিশ্চিত করতে ইউক্রেনীয় পক্ষ বিশেষ সতর্ক ছিল। এদিন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দেওয়ার জন্য জেলেনস্কি তাঁর সঙ্গে নিজের স্ত্রীর লেখা একটি চিঠি নিয়ে আসেন। একই সঙ্গে তিনি গত সপ্তাহে পুতিনকে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির লেখা চিঠির প্রশংসা করেন। চিঠিতে ইউক্রেন যুদ্ধের কারণে শিশুদের দুর্দশার বিষয় উল্লেখ করেছিলেন মেলানিয়া।

ফেব্রুয়ারির বৈঠক চলাকালে ধন্যবাদ না দেওয়ায় জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অকৃতজ্ঞ বলেছিলেন। গতকালের বৈঠকে দেখা গেল ভিন্ন চিত্র। এদিন দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যের প্রথম ১০ সেকেন্ডেই জেলেনস্কি চারবার ‘ধন্যবাদ’ শব্দটি উচ্চারণ করেন।

জেলেনস্কি বলেন, ‘আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ। হত্যাকাণ্ড থামাতে ও এই যুদ্ধ বন্ধে আপনার ব্যক্তিগত প্রচেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ। এ সুযোগকে কাজে লাগানোর জন্য ধন্যবাদ। আর আপনার স্ত্রীকেও অনেক ধন্যবাদ।’

এবারের বৈঠকে জেলেনস্কি স্যুট পরেছিলেন। ধারণা করা হচ্ছে, ট্রাম্পকে খুশি করতেই তিনি এমনটা করেছেন। কারণ, আগের বৈঠকে তিনি সামরিক পোশাক পরায় ট্রাম্প নাখোশ হয়েছিলেন। গতকালের বৈঠকে তাঁর পোশাক নিয়ে দুই নেতা হালকা রসিকতাও করেন।

ফেব্রুয়ারির মতো এবার আর ট্রাম্পের প্রতিনিধিদল কোনো কথা বলেনি। এবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সবাই ওভাল অফিসের সোফায় চুপচাপ বসে ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status