|
স্যালাইন খেলে কি দুর্বলতা কমে?
নতুন সময় ডেস্ক
|
![]() স্যালাইন খেলে কি দুর্বলতা কমে? শরীরে ডিহাইড্রেশন বা পানিশূন্যতার কারণে দুর্বল লাগলে। যেমন ডায়রিয়া, বমি বা গরমে অতিরিক্ত ঘামের পর, স্যালাইন খেলে পানি ও খনিজের ঘাটতি পূরণ হয়। এতে থাকা সোডিয়াম, পটাশিয়াম ও ক্লোরাইড দ্রুত শরীরকে সতেজ করে। প্রেশার কমে গেলে কিংবা গ্লুকোজের ঘাটতিতে স্যালাইনের গ্লুকোজ ও লবণ দুর্বলতা কাটাতে কার্যকর হতে পারে। ঝুঁকি ও সতর্কতা অতিরিক্ত স্যালাইন খাওয়া উল্টো ক্ষতির কারণ হতে পারে: . প্রতিদিন স্যালাইন খেলে কিডনিতে চাপ বাড়তে পারে। . প্রেশার নিয়ন্ত্রণে আছে কি না তা না জেনে খেলে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। . ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে স্যালাইনের গ্লুকোজ রক্তে সুগার বাড়িয়ে দিতে পারে। . কিডনি রোগীদের জন্য স্যালাইন ক্ষতিকর হতে পারে। পরামর্শ, বিশেষজ্ঞরা বলছেন স্যালাইন শরীরকে সতেজ করলেও তা অযথা খাওয়া ঠিক নয়। ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি, শিশু ও বয়স্কদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দুর্বলতার সঠিক কারণ নির্ণয় করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়াই নিরাপদ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
