ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে ভেসে আসা লাশ উদ্ধার
মুস্তাক আহমেদ তেঁতুলিয়া, পঞ্চগড়
প্রকাশ: Saturday, 16 August, 2025, 1:16 PM

তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে ভেসে আসা লাশ উদ্ধার

তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে ভেসে আসা লাশ উদ্ধার

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় করতোয়া নদী থেকে এক গরু ব্যবসায়ীর  মৃত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বিএসএফ তাকে মেরে নদীতে ফেলে দিয়েছে। নিহত বৃক্তি উপজেলার দেবনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এর ডাঙ্গাপাড়া গ্রামের তবিবর রহমানের পুত্র মানিক হোসেন (৩০)। 

স্থানীয় ইউপি সদস্য আইবুল হক জানান, ১৬ আগষ্ট ২০২৫, শনিবার সকালে স্থানীয়রা বালু তুলতে গেলে লাশটি ভেসে আসতে দেখে, পরে কাছে গেলে লাশটি পরিচয় শনাক্ত হয় । 

তিনি আরো জানান, মৃত মানিক হোসেন পেশায় পাথর ব্যবসায়ী ছিলেন এবং মাঝে মাঝে চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন। মৃত ওই ব্যক্তি বিগত চারদিন থেকে নিখোজ ছিলেন। চারদিন আগে বিএসএফ এবং বিজিপির পতাকা বৈঠকে মৃত ব্যক্তির অবস্থান জানতে চাইলে উভয় পক্ষেই কনো তথ্য দিতে পারে নি। স্থানীয় শ্রমিকদের মতে ভেসে আসা লাশের গলায় গাছের শিকর দিয়ে বাধা ছিলো। 

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া বলেন ঘটনাস্থলে তদন্ত অফিসার রয়েছেন।  প্রাথমিক সুরতহালে লাশের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।  লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status