ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
মেহজাবীনের আসল নাম জানলে চমকে যাবেন!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 9 August, 2025, 10:28 AM

মেহজাবীনের আসল নাম জানলে চমকে যাবেন!

মেহজাবীনের আসল নাম জানলে চমকে যাবেন!

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এক দশকেরও বেশি সময় ধরে শোবিজ অঙ্গনে ধরে রেখেছেন নিজের দাপট। নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ ও সিনেমায় সমান জনপ্রিয় এই অভিনেত্রী। কিন্তু জানেন কি, জনপ্রিয় এই অভিনেত্রীর নাম স্পষ্টত ‘মেহজাবীন’ নয়! এছাড়াও পরিবারেও তাকে ‘মেহজাবীন’ বলে  ডাকা হয় না, রয়েছে অন্য নাম।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেহজাবীন জানালেন, যাকে সবাই ‘মেহজাবীন’ বলে ডাকেন, আসলে তার নামের সঠিক উচ্চারণ ‘মেহজাবী’-যেখানে শেষের ‘ন’ উচ্চারিত হয় না।

মেহজাবীন বলেন, ‘শুরুতে হয়তো সবাই আমার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি কিংবা আমি ঠিকমতো বোঝাতে পারিনি। কিন্তু তারপর মনে হয়েছে যেটা সবাই ভালোবেসে ডাকছে, সেটাই থাকুক। তাই আমার নাম মেহজাবীন নয়, আসলে মেহজাবী।’

অভিনেত্রী আরও জানান,  তার পরিবার ও আত্মীয়স্বজন তাকে মেহজাবীন বলে ডাকেন না। বরং তারা তাকে ‘জেনিফার’ নামেই ডাকেন। বন্ধুদের কাছে তার সংক্ষিপ্ত নাম ‘জেনি’, আর ভক্তরা ভালোবেসে তাকে ‘মেহু’ নামে ডাকেন। মেহজাবীন এই ভক্তদের দেওয়া নাম খুব ভালোবাসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status