|
ক্ষমতায় এলে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নই হবে মূল লক্ষ্য : আমিনুল হক
নতুন সময় প্রতিবেদক
|
![]() ক্ষমতায় এলে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নই হবে মূল লক্ষ্য : আমিনুল হক তিনি বলেন, এর মাধ্যমে একটি সহনশীল ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধে ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রত্যেকটি সাধারণ মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধানের চেষ্টা করবেন। ব্যর্থ হলে নেতৃত্বে পরিবর্তন আনা হবে। প্রভাব বিস্তার নয়, বরং মানুষের সঙ্গে মিশে মতামত নিয়ে কাজ করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে শুধু নিজেদের স্বার্থ গুছিয়েছে, সাধারণ মানুষের জন্য কোনো কাজ করেনি।খেলাধুলার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায়ন এলে দেশের প্রত্যেকটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে সারা দেশে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলার আয়োজন করা হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ জাতি গঠনই হবে প্রধান উদ্দেশ্য। স্থানীয় উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, পল্লবী-রূপনগরের নিম্ন আয়ের পরিবারদের সন্তানদের জন্য বিনামূল্যে পড়াশোনা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। বেকার যুবকদের জন্য সরকারি-বেসরকারি চাকরির সুযোগ সৃষ্টি করা হবে।তিনি আরও জানান, ড্রেনেজ ও জলাবদ্ধতার সমস্যা সমাধানে ইতোমধ্যে সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানার ৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আলীম মিরাজ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহাবুব আলম মন্টু, সাজ্জাদ হোসেন, আসরাফ আলী গাজী, আনিছুর রহমান, মোকছেদুর রহমান আবির, আসলাম হোসেন গাজী, শহিদুল ইসলাম চান, সৈয়দা দিলারা ইসলাম পলি প্রমুখ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
