ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
আল্লামা শফীর সুপারিশে পাসপোর্ট ফেরত পাচ্ছেন বাবুনগরী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 29 January, 2019, 4:30 PM

আল্লামা শফীর সুপারিশে পাসপোর্ট ফেরত পাচ্ছেন বাবুনগরী

আল্লামা শফীর সুপারিশে পাসপোর্ট ফেরত পাচ্ছেন বাবুনগরী

দীর্ঘ ৫ বছর পর পাসপোর্ট ফেরত পাচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) তিনি পাসপোর্টটি ফেরত পাবেন বলে নিশ্চিত করেছেন হাটহাজারী মাদ্রাসার মুখপত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুফতি সরওয়ার কামাল।

তিনি জানান, আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর মোহাম্মদ জয়নুল আবদিনের সঙ্গে ফোনে কথা বলে বাবুনগরীর পাসপোর্ট ফেরত দেয়ার আহ্বান জানান হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী। এসময় সামরিক সচিব জানান, আলোচনা করে আজকের মধ্যেই পাসপোর্ট ফেরত দেয়ার ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনার পর হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা বাবুনগরী গ্রেফতার হয়েছিলেন। সেই সময় তার পাসপোর্ট জব্দ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status