|
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মাষ্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মাষ্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামের নিজ বাড়িতে ৭৯ বছর বয়সি এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহানের নেতৃত্বে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়। সিরাজগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এসময় উপস্থিত ছিলেন, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান, স্থানীয় মুক্তিযোদ্ধা, মরহুমের স্বজন এবং স্থানীয় জনগণের একাংশ। রবিবার বিকাল সাড়ে ৫ টায় হামকুড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান ও এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে হামকুড়িয়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল মাষ্টারকে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছাড়া নেমে এসেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
