|
সাবেক এমপি এনামুল হকের ছোট ভাই মনিমুল হক আর নেই
নতুন সময় প্রতিনিধি
|
![]() সাবেক এমপি এনামুল হকের ছোট ভাই মনিমুল হক আর নেই হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার ঢাকার গ্রীণলাইফ হসপিটালের ভর্তি করা হয়। রাত ৯ টায় মনিমুল হকের ভাস্কুলার অপারেশন করা হয়। সোমবার দুপুরে হার্ট অ্যাটাক করেন তিনি। সোমবার চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ টা ৪৫ মিনিটে ঢাকার গ্রীণলাইফ হসপিটালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন থেকে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মনিমুল হক এনা গ্রুপের জেনারেল ম্যানেজার (পারচেজ) পদে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। মনিমুল হকের বাড়ি বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রামে। তিনি মৃত ইমারতুল্যার ছোট ছেলে। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মনিমুল হকের অকাল মৃত্যুতে পরিবার সহ এনাগ্রুপে শোকের ছায়া নেমে এসেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: বসুন্ধরা স্পোর্টস সিটিতে ৬ দেশের ফাইটারদের লড়াই
দেশে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি: আব্দুল বারী
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ ও ৮ হাজার টাকা সহায়তা
