|
কুড়িগ্রামের চিলমারীতে জামায়াত নেতাসহ ১৪ জুয়াড়ি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের চিলমারীতে জামায়াত নেতাসহ ১৪ জুয়াড়ি গ্রেফতার ৩ আগস্ট রবিবার কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্রে জানা যায়, ২ আগস্ট শনিবার রাতে চিলমারী থানা পুলিশের একটি বিশেষ টিম বিশেষ অভিযান পরিচালনা করে জামায়াত নেতাসহ ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, নয়ারহাট ইউনিয়নের জামায়াতের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন (২৮), মো. আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আ. মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭), ও সুমন (২৬)। পুলিশ জানায়, রাতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়ির একটি ঘরে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উল্লেখিত ১৪ জনকে গ্রেফতার করে। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়। ওসি মতিয়ার রহমান জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া পুলিশ সুপারের নির্দেশনায় মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। চিলমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলুল হক মিঠুন তার দলের নেতা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যেই হোক দলের কেউ অন্যায় কাজে জড়িত হলে দলের পক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত
