|
কুড়িগ্রামে জমিজমা নিয়ে বিরোধ অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে জমিজমা নিয়ে বিরোধ অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ আজ ৩ আগস্ট রবিবার বিকেলে কুড়িগ্রাম শহরের শাপলা চত্ত্বরে ভুক্তভোগীর পরিবার ও তাদের এলাকাবাসীর পক্ষের লোকজন এই মানববন্ধন ও সমাবেশ করে। মানববন্ধন ও সমাবেশ ভুক্তভোগীর পরিবার ও তাদের এলাকাবাসীর পক্ষের লোকজন তাদের বক্তব্যে বলেন, তবকপুর ইউনিয়নের জমিজমা নিয়ে বিরোধের জেরে অত্র এলাকায় গত ৩০ জুলাই মোঃ নুরনবী মিয়া (৩৫) মোঃ নুর আলম সিদ্দিক, মোঃ আনসার আলী(৬০) মোছাঃ দিলরুপা বেগম, মোছাঃ শাহের বানু (৫৮)সহ অনান্য অভিযুক্ত আসামীরা পরিকল্পিতভাবে ভুক্তভুগীদের ওপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে। এতে কয়েকজন আহত হয়। এমনকি এক অন্তঃসত্ত্বা নারির গর্ভের সন্তান নষ্ট করে দেয়ার চেষ্টা চালানো হয়। ওই নারি বর্তমান মুমূর্ষু অবস্থায় রয়েছে। বিষয়টি থানায় অভিযোগ করা হলেও অভিযুক্ত আসামিদের গ্রেফতারে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। মানববন্ধন ও সমাবেশে ভুক্তভোগীরা আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় দুই পক্ষে মারামারি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। থানায় মামলা রেকর্ড করা হয়েছে।আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ঘোষিত ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
গুইমারার রামসু বাজারে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও তরুণদের ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ
