|
রাণীশংকৈল সীমান্তে ৬ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ
অভিশেখ চন্দ্র রায়, রাণীশংকৈল
|
![]() রাণীশংকৈল সীমান্তে ৬ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ বিজিবি'র দেওয়া তথ্যমতে, রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় জগদল সীমান্তের ৩৭৫ নম্বর পিলার -সংলগ্ন এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও রাণীশংকৈল ধর্মগড় বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার সুভাষ চন্দ্র বিএসএফ কর্তৃক ৬ বাংলাদেশীকে ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ফেরতকৃত বাংলাদেশী নাগরিকরা হলেন, পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি ইউনিয়নের মমিনটোলা গ্রামের কেয়ামুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৪), বাদামবাড়ি গ্রামের বোনাস আলীর ছেলে মোঃ রোহান (১৯), বারাসাত গ্রামের মোঃ পিন্টুর ছেলে নাঈম ইসলাম (১৭) একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে মোঃ আলামিন (১৭), সুতকিয়াপাড়া এলাকার মো: লোসির ছেলে মোঃ রাসেল (২১) মুরমুলা গ্রামের দামিহ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২২), ফেরতকৃত সবাই বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি ইউনিয়নের বাসিন্দা। ![]() রাণীশংকৈল সীমান্তে ৬ বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান ৬ বাংলাদেশী অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের অপরাধে বিজিবি দুপুরে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
