ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
২০ বছর কোমায় থাকা সৌদি প্রিন্সের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 July, 2025, 10:02 AM
সর্বশেষ আপডেট: Sunday, 20 July, 2025, 10:18 AM

২০ বছর কোমায় থাকা সৌদি প্রিন্সের মৃত্যু

২০ বছর কোমায় থাকা সৌদি প্রিন্সের মৃত্যু

প্রায় ২০ বছর কোমায় থাকার পর সৌদি আরবের প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল মারা গেছেন। শনিবার (১৯ জুলাই) এ তথ্য জানিয়েছেন তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল।

২০০৫ সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গাড়ি দুর্ঘটনায় আহত হন প্রিন্স আল-ওয়ালিদ। দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।

তখন তার বয়স ছিল ১৫। তিনি লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করছিলেন।
আল-ওয়ালিদ দুর্ঘটনার পর থেকেই হাসপাতালে কোমায় ছিলেন। এ কারণে ‘দ্য স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজকুমার’ নামেও পরিচিত ছিলেন সৌদি রাজপরিবারের এই সদস্য।

পাঁচ বছর আগে আল-ওয়ালিদের পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, কোমায় থাকা অবস্থায় তিনি আঙুল নাড়াচ্ছেন। এ থেকে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু, যুক্তরাষ্ট্র ও স্পেনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দীর্ঘ চেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার বিশেষ কোনো উন্নতি হয়নি।

প্রিন্স খালেদ বিন তালাল জানিয়েছেন, রবিবার (২০ জুলাই) বাদ আসর রাজধানী রিয়াদে ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আল-ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।

গালফ নিউজ জানায়, সৌদি আরবের একটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে প্রিন্স আল-ওয়ালিদের খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লিপিং প্রিন্স হ্যাশট্যাগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ধৈর্য, বিশ্বাস ও মা-বাবার অনন্য ভালোবাসার প্রতীক হিসেবে হাজারো মানুষ আল-ওয়ালিদের মৃত্যুকে স্মরণ করছেন।

আল-ওয়ালিদের বাবা প্রিন্স খালেদ বিন তালালের পুত্রস্নেহের ব্যতিক্রমী এই গল্প মানুষের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছে। একজন বাবা বছরের পর বছর ছেলের পাশে বসে আছেন, কখনো মমতা ভরে স্পর্শ করছেন বা দোয়া করছেন—এই দৃশ্য বহু মানুষের মধ্যে আলোড়ন তৈরি করেছিল।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status