|
তাড়াশে সরকারি রাস্তার গাছ কেটে বাড়িতে নিলেন বিএনপি নেতা
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে সরকারি রাস্তার গাছ কেটে বাড়িতে নিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম উপজেলার সুবার গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ও মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক জয়েন সেক্রেটারি। সরেজমিন দেখা যায়, মাদারজানি আঞ্চলিক সড়কের পাশে তিনটি ইউকলিক্টার গাছ কাটতে দেখা গিয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক জয়েন সেক্রেটারি রফিকুল ইসলাম ওই গাছটি কেটে নিয়ে যাচ্ছেন। এদিকে বিএনপি নেতা রফিকুল ইসলাম গাছ কেটে বাড়ি নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, আমাদের এলাকার অনেক লোকজন তো রাস্তার গাছ কেটে নিয়ে গিয়েছে তাই আমিও গাছটি কেটে বাড়িতে নিয়ে যাচ্ছি। এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম. আফসার আলী বলেন, ‘বিষয়টি আপনার কাছে শুনলাম। খোঁজ নিয়ে দেখছি। যদি কেউ অন্যায় সরকারি রাস্তার গাছ কেটে থাকে, তার দায় দল নেবে না।’ এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। সরকারি সম্পদ কাটা অপরাধ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
গোমস্তাপুরে পুলিশের বিশেষ অভিযান: চোরাই মালামাল,মাদকসেবী ও হিরোইনসহ ১৩ আসামি গ্রেফতার
দামুড়হুদায় সামসুল কাজীর লাইসেন্স বাতিল ও গ্রেপ্তার দাবি স্থানীয়দের মানববন্ধন
রাইস কুকারের শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, সরিষাবাড়ীতে বসতঘর পুড়ে ছাই
গোমস্তাপুর সীমান্তে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও পাওয়ার টিলার জব্দ
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
অর্থবছর শেষেও কমল রপ্তানি আয়, লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে ১৩%
পুরুষ ফুটবলাররা কেন এমন অন্তর্বাস পরে খেলেন
