|
তাড়াশে দেশীয় চোলাই মদসহ একজন গ্রেফতার
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে দেশীয় চোলাই মদসহ একজন গ্রেফতার গ্রেফতারকৃত আসামি মো. রেজাউল করিম (৪০) । তিনি গুরদাসপুর উপজেলার দরী হাসমারী গ্রামের মৃত ডুমন সরদারের ছেলে। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে তাড়াশ থানা পুলিশের একটি টিম নিয়মিত আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ডিউটিতে থাকা অবস্থায় সংবাদ পায় যে, উপজেলার চরহামকুড়িয়া ৯ নাম্বার ব্রিজ এলাকায় একজন ব্যক্তি দেশীয় চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদ পেয়ে তাড়াশ থানা পুলিশের উপ- পরিদর্শক মো মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রাত ৮টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি চেকপোস্ট বসিয়ে মো. রেজাউল করিমকে গ্রেফতার করেন। পরবর্তীতে তার হেফাজতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ১৫ বোতল সাদা প্লাস্টিক ভরা দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জিয়াউর রহমান জানান, এই ঘটনায় গ্রেফতারকৃত আসামি মো. রেজাউল করিমের বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আগামী কাল সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মিয়ানমারে যুদ্ধ: রোহিঙ্গা ও রাখাইনদের কাছে ওপার থেকে যে খবর আসছে
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
