|
বাকৃবিতে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাকৃবিতে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত রবিবার (১৩ জুলাই ) বাকৃবি চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ (কেবি কলেজ) প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বিকাল ৩ টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। এই আয়োজনে ১৪ থেকে ১৮ বছর বয়সী ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্কুল কলেজ থেকে ৮৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। পরবর্তীতে শিক্ষার্থীদের নিয়ে একটি বিজ্ঞান কর্মশালা আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানচর্চা কেন্দ্রের সংগঠক গৌতম কর। এসময় শিক্ষার্থীদের ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর পরিদর্শন করানো হয়। ![]() বাকৃবিতে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত ![]() বাকৃবিতে এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত উল্লেখ্য, বাছাইকৃত ৩০ জন শিক্ষার্থীরা আগামী ২৬ জুলাই তারিখে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
