ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল
এম.মতিন, চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 13 July, 2025, 9:21 PM

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১৩ জুলাই) বিকেলে উপজেলা সদরের ইছাখালি চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

পরে ইছাখালি সদর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে হয়ে কাপ্তাই সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি ভিপি আনছুর উদ্দিনের সভাপতিত্বে ও উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ফারুকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইলিয়াছ সিকদার।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক পারভেজ মোশাররফ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইফাক, মো. ইয়াকুব রানা, লোকমান হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর, যুগ্ম আহ্বায়ক মো. কুদ্দুস, মো. রায়হান, কামাল হোসেন, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাহানিয়াজ মোরশেদ তোহা, মো. সারেক, মো. রাব্বি, উপজেলা জিসাসের আহ্বায়ক মো. সোহেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হোসেন মিনার, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদল নেতা দিদারুল আলম, আবুল হোসেন চৌধুরী, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ, পৌরসভা জিসাসের আহ্বায়ক মো. জুয়েল, সেকান্দর, তারেক, মিজান, আবু হেনা, পলাশ, কুতুব ও রিয়াজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, 'দীর্ঘ ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে আমরা খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি। সেই লড়াইয়ে আমাদের বহু নেতাকর্মী মামলা-হামলা ও জুলুমের শিকার হয়েছেন। ৫ আগস্টের আন্দোলন ছিল তারেক রহমানের অবদানেরই ফসল। আজ আওয়ামী লীগের মুখোশ পরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এক অদৃশ্য শক্তি। নেতাকর্মীদের এ ধরনের অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে হবে।'
 
বক্তারা বলেন, 'দীর্ঘ ১৭ বছর রাঙ্গুনিয়াতে যারা আ.লীগের সাথে ব্যবসা-বাণিজ্য ও আ. লীগের হয়ে দালালি করছে। তাদের মধ্যে এখন কেউ আ.লীগের পলাতক নেতাদের ব্যবসা নিয়ন্ত্রণ করছে, কেউ আ. লীগ নেতার গাড়ী ব্যবহার করে শোডাউন দিচ্ছে।তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।'

বক্তারা আরও বলেন, 'কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়ার নেতাকর্মীদের বার বার বলে যাচ্ছেন—চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। রাঙ্গুনিয়াকে শান্ত ও সুন্দর রাখতে হবে। রাঙ্গুনিয়াকে সুন্দর একটি উপজেলায় গড়ে তুলতে হবে।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status