|
আলফাডাঙ্গায় মিটফোর্ডে সোহাগ হত্যা ও চাঁদপুরে খতিবের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় মিটফোর্ডে সোহাগ হত্যা ও চাঁদপুরে খতিবের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ "বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল" আলফাডাঙ্গার সচেতন নাগরিক সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষ। এ বিক্ষোভ ও প্রতিবাদ মিসিল টি আলফাডাঙ্গা পৌর সদর বাজারের লোকালস্টান্ডের মুক্তির মোড় থেকে শুরু হয়ে আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় এসে এক প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কঠোর হুশিয়ারি প্রদান করা হয়। এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি মো: সিরাজুল ইসলাম, কওমী ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামীম আহমেদ মিলন, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমান মুফতি মাওলানা কুতুবউদ্দিন ফরিদী, মো: রিদওয়াননুন নবী, বাংলাদেশ জামাতে ইসলামি আলফাডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি এসএম হাফিজুর রহমান, মো: আবুল হাসান, মাওলানা আমিনুল্লাহ, মাওলানা জুবায়েত, মাওলানা মো: শরিফুল ইসলাম, মাওলানা মুফতি ইবাদত হোসেন, মাওলানা মুফতি ইলিয়াস হেসেন,মাওলানা মুফতি আহসান উল্লাহ, মো: হিলালউদ্দীন ও ইসলামি আন্দোলন বাংলাদেশ এর আলফাডাঙ্গা উপজেলা শাখার সহ সভাপতি মোহাম্মদ হাদী জসীম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ সহ সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিবাদী ব্যক্তিবর্গ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
