|
কুমিল্লা-৯ আসনের রাজনীতিতে নতুন চমক, একমাত্র নারী প্রার্থী দোলার পথসভা জনসমুদ্রে পরিণত
শারমিন সুলতানা, লাকসাম
|
![]() কুমিল্লা-৯ আসনের রাজনীতিতে নতুন চমক, একমাত্র নারী প্রার্থী দোলার পথসভা জনসমুদ্রে পরিণত ১৩ জুলাই (রবিবার) বিকেলে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় চারদলীয় ঐক্যজোটের সাবেক সংসদ সদস্য মরহুম কর্ণেল (অব.) এম. আনোয়ার উল আজিমের একমাত্র কন্যা সামিরা আজিম দোলা লাকসাম-মনোহরগঞ্জ আসনটি খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, আমার বাবা জীবিত অবস্থায় তাঁর মনোনয়ন নিশ্চিত ছিল। বাবর মৃত্যুর পর লাকসাম-মনোহরগঞ্জের মানুষ আমাকে বাবার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য এ আসনে বিএনপির প্রতিনিধি হিসেবে আমাকে দেখতে চায়। আমি আশাবাদী আমার বাবার জনপ্রিয়তা ও ত্যাগের কথা বিবেচনায় নিয়ে দল আমাকে মনোনয়ন দিবেন বলে আশাবাদী। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাকে দলীয় মনোনয়ন দিলে বাবার আদর্শ হৃদয়ে ধারণ করে বিএনপি করার অপরাধে গুম হওয়া হিরু-হুমায়ুন পরিবারকে সঙ্গে নিয়ে লাকসাম-মনোহরগঞ্জ আসনটি দলকে উপহার দিতে পারবো। তিনি আরো, মাঠ আমাদের। আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করুন। আমি কথা দিচ্ছি, জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আপনাদের সুখে, দুঃখে পাশে থাকবো। এসময় হাজার হাজার নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত সামিরা আজিম দোলা আগামীদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লাকসামের রাজনীতিতে নতুন চমক হিসেবে আবির্ভূত হলেন। লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি হাজী আমির হোসেন আমিরের সভাপতিত্বে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভা বিএনপি'র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন জসিম, মঞ্জুরুল আলম বাচ্চু, জাহিদ হোসেন, শওকত আলম সেলিম, ওমর ফারুক জিসান প্রমূখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
