|
গাজীপুরে ছাত্র হত্যা মানলায় আ'লীগ নেতা গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে ছাত্র হত্যা মানলায় আ'লীগ নেতা গ্রেপ্তার স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহানগরীর ৩২নং ওয়ার্ড আ'লীগের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন তিনি। গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি জানান, আজ সোমবার গ্রেপ্তার এ নেতাকে আদালতে প্রেরণের পর জিজ্ঞেসাবাদের জন্য পুলিশ রিমান্ড মঞ্জুরের আবেদন করবে। পুলিশ আরো জানায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ডেগেরচালা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় আ'লীগের এ নেতাকে রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করে থানা পুলিশ হেফাজতে নেয়া হয়। প্রয়োজনীয় আইনানুগ প্রকৃয়া অনুসরণ করে তাকে আজ আদালতে প্রেরণ করা হবে বলেও জানায় পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
