ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বাগেরহাট কচুয়ার আন্ধার মানিক সড়কের বেহাল দশা বৃষ্টি হলেই হাটুসমান কাদা জনদুর্ভোগ চরমে
এ এইচ অনিক
প্রকাশ: Saturday, 28 June, 2025, 2:53 PM

বাগেরহাট কচুয়ার আন্ধার মানিক সড়কের বেহাল দশা বৃষ্টি হলেই হাটুসমান কাদা জনদুর্ভোগ চরমে

বাগেরহাট কচুয়ার আন্ধার মানিক সড়কের বেহাল দশা বৃষ্টি হলেই হাটুসমান কাদা জনদুর্ভোগ চরমে

বাগেরহাট জেলার কচুয়া উপজেলার আন্ধার মানিক চর সোনাকুর এলাকার চকিদার বাড়ি হয়ে মাল বাড়ি নন্দিপাড়া খেয়াঘাট পর্যন্ত  সড়কটির বেহাল দশা। এই সড়কে মানুষ তো দুরে থাক গরু পর্যন্ত হাটতে নারাজ। জনোবহুল এই গ্রামের শত শত পরিবার ও তাদের মালামাল বহন সহ হাটবাজারে যাতায়াতের একমাত্র সড়ক এটি। এখানে বৃষ্টি হলেই কোমর পর্যন্ত কাদাহলেও এরমাঝেই চলাচল করেন প্রায় অর্ধশতাধিক স্কুল ও মাদ্রাসা গামী কোমলমতি শিশু সহ এলাকার সাধারণ মানুষ। তাদের যাওয়া আশার একমাত্র সড়ক এটি। স্থানীয়দের অভিযোগ রাস্তা তৈরির শুরুথেকেই এই রাস্তাটিতে সব সময় এমনই থাকে। বছরের প্রায় ৮/৯ মাস হাটু সমান কাদা পানির মাঝে আমাদের দৈনন্দিন কাজ কর্ম করিতে হয়।

এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তার আরো বলেন এই এলাকায় বসবাসকারী সকল জমি ক্ষেতের মালিকেরা আজীবন এই কাদার মাটির দুর্ভোগের মাঝেই বসবাস করে আসছে। বহু তদবির চালিয়ে প্রায় ১০ বছর আগে খালের গোড়ার দিক থেকে কিছুদূর দুই আড়াই চেইন পর্যন্ত সড়কে ইটের সলিং করা হয়। বাকিটা অদৃশ্য কারনে সলিং করা সম্ভব হয়নি। অন্যদিকে স্থানীয় বাসিন্দা মোঃ রুহুল আমিন শেখ আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন, জনো গুরুত্বপূর্ণ এই সড়কটি নিয়ে বহু দৌর ঝাপ করিয়াছি তাতে কোনো লাভ হয়নি। আমার তত্বাবধানে দীর্ঘদিন ধরে বি এ ডি সির সার্বিক সহায়তা দুটি বিলে প্রায় দেড়শো বিঘা জমিতে ইরি ধান চাষাবাদে দুটি ব্লক চালিয়ে যাচ্ছি। 

বিশাল এই ব্লক দুটির জমি গুলো চাষাবাদের জন্য  আমার নিজের তিনটি পাওর টিলার (ট্রাকটর) ও দুটি সেলো মেসিন আছে। এসব চালাতে গেলে প্রচুর জ্বালানি তেলের দরকার হয়। যেগুলো মুল সড়ক থেকে আমার বাড়ি পর্যন্ত আনতে অনেক সমস্যায় পড়তে হয়। রাস্তায় কাদা হওয়াতে অনেক সময় ছোট-বড় দুর্ঘটনায়ও পড়তে হয় আমাদের। সবচাইতে বড়ো সমস্যা ছিলো সড়কের গোড়ায় পুরাতন একটি কাঠের ভাঙ্গা পুল ছিলো। বহু চেষ্টাপরে সেখানে একটি পাকা ব্রিজ নির্মান হয়েছে। এতে আমাদের অনেক সুবিধাও হয়েছে। তবে বর্ষাকাল শুরু হলেই এই রাস্তায় হটুসমান কাদার সৃষ্টি হয়।

তার মাঝেও এলাকার কয়েকশো গরু চলাচল কারে এই সড়কদিয়ে। এসব কারনেও  বেশি কাদার সৃষ্টিহয় সড়কে। এলাকাবাসীর দাবি জনগুরুত্বপূর্ণ এই সড়কটিতে ইটের সলিং দেওয়া জরুরি প্রয়োজন। এলাকার হাজারো মানুষদের সমস্যার কথা চিন্তাকরে আমাদের এই সড়কটিতে জরুরি ইটের সলিং দেওয়ার দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট মহলের কাছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status