ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
সাব্বির মির্জা, তাড়াশ
প্রকাশ: Thursday, 26 June, 2025, 7:48 PM

রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামে শাহানুরের বাড়ি হতে জাহিদুলের বাড়ি পর্যন্ত ১৫০ ফিটের ইট সলিংয়ের রাস্তায় নিম্নমানের ইট ব্যবহার করার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মো জুলফিকার আলী ভুট্টোর বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা কাজে বাধা দিয়েছে।

সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, রাস্তায় ব্যবহৃত ইটগুলোর অন্তত ৭৫ ভাগই ভঙ্গুর প্রকৃতির, যা সামান্য ভ্যান বা সাইকেলের চাপেই ভেঙে যাচ্ছে।স্থানীয়দের বাধা উপেক্ষা করে ওই রাস্তার কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে এলাকেবাসীরা।

স্থানীয়রা জানায়, গত অর্থ বছরের ইউনিয়ন পরিষদের অবকাঠামো উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে এলজিএসপি প্রকল্পে সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামে ইট সলিংয়ের জন্য বরাদ্দ আসে। কিন্তু উক্ত কাজে স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাব দেখিয়ে নিম্নমানের ইট ব্যবহার করছে বলে অভিযোগ উঠে।

কর্মরত শ্রমিকরাও নিম্ন মানের ইট ব্যবহারের কথা স্বীকার করে জানিয়েছেন,‘চেয়ারম্যান আমাদের যে ইট দিয়েছে তাই দিয়ে আমরা কাজ করি। আমাদের করার কিছু নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, ইট সলিংয়ের কাজে নিম্নমানের ইট দিয়ে কাজ করায় আমরা কাজ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেই। আমাদের সিদ্ধান্ত উপেক্ষা করে নিম্নমানের ইট দিয়ে কাজ করে যাচ্ছেন চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো। 

এ বিষয়ে সগুনা ইউপি চেয়ারম্যান মো জুলফিকার আলী ভুট্টুোর মোবাইল ফোনে ফোন করা হলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শামীম হোসেন  জানান, আমরা এখনো কাজের বিল পরিশোধ করি নাই। যদি রাস্তার কাজে দুইনাম্বার ইট ব্যবহার করে কাজ করে তাহলে চেয়ারম্যানকে রাস্তা ঠিক করে দিতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status