|
যশোর চৌগাছায় ফুলসারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গণপিটুনি
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোর চৌগাছায় ফুলসারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গণপিটুনি এদিন কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা চেয়ারম্যান জিয়াউর রহমান ঢালির ওপর হামলা চালায়। তাকে মারধর করে গুরুতর জখম অবস্থায় স্থানী য় একটি ক্লিনিকে ভর্তি করা হয়, পরে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। যশোর চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছি এবং দোষীদের গ্রেফতারে কাজ করছি।আওয়ামী লীগ এবং প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
