|
কুড়িগ্রামকে পর্যায়ক্রমে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামকে পর্যায়ক্রমে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক আজ ২৬ জুন বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন মিলনায়তন (স্বপ্নকুঁড়ি) কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রামকে পর্যাক্রমে মাদকমুক্ত করার ঘোষণা দেন তিনি। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে , পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন , কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলাকে প্রথম মাদকমুক্ত করা হলো পর্যায়ক্রমে পুরো জেলাকে মাদকমুক্ত করা হবে । কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করা না গেলে সুন্দর সমাজ গঠন অসম্ভব। তরুন ও যুবকদের মাদক থেকে বিরত রাখতে তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান এবং একই সাথে সকল রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে মাদকের কুফল নিয়ে গণনাটক, পথসভা, সমাবেশে বিভিন্ন স্তরে আলোচনা করারও আহবান জানান। মাদক নির্মুলে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন। কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক প্রতিরোধে সব সময় সক্রিয় রয়েছে। তিনি জানান, গত ৬ মাসে ৭০টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৬৭টি মামলা ১৮২জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। আলোচনা চলাকালে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু মাদকদ্রব্য দপ্তরের তথ্যেকে খুবই উদ্বেগজনক আখ্যা দিয়ে বলেন, পুলিশ, বিজিবি, বিএনপি, জামাত, এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন, ইসলামী আন্দোলন সহ গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ একমত হলে যেকোন মুল্যে কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করা সম্ভব বলে তিনি মনে করেন। আলোচনা সভা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ভুমিকা রাখায় বিভিন্ন জনের হাতে পুরুস্কার তুলে দেন জেলা প্রশাসক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
