ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল নেতা, সোস্যাল মিডিয়ায় ও এলাকায় চাঞ্চল্য, সচিবকে শোকজ
নাহিদ হাসান মুন্না, বড়াইগ্রাম
প্রকাশ: Thursday, 26 June, 2025, 4:28 PM

পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল নেতা, সোস্যাল মিডিয়ায় ও এলাকায় চাঞ্চল্য, সচিবকে শোকজ

পরীক্ষাকেন্দ্রে ছাত্রদল নেতা, সোস্যাল মিডিয়ায় ও এলাকায় চাঞ্চল্য, সচিবকে শোকজ

নাটোরের বড়াইগ্রামে এইচএসসি পরীক্ষা কেন্দ্র ছাত্রদল নেতার পরিদর্শন নিয়ে সোস্যাল মিডিয়া ও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরীক্ষা শুরুর আগে বনপাড়া কলেজ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন এই নেতা দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। 

সারা দেশে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রের এক’শ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়। তারপরেও কেউ কেন্দ্রের মধ্যে অনধিকার প্রবেশ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে নীতিমালায়। 

কিন্তু এমন আইনের তোয়াক্কা না করে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে প্রবেশ করেন বনপাড়া পৌর ছাত্রদলে যুগ্ম আহবায়ক রাকিব সরদার। কক্ষে ছাত্রছাত্রীদের সাথে কথা বলছেন এমন একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তারপর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ব্যাপারে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, বনপাড়া কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে ৯টা ৪০ মিনিটে যান। এসময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ ছিলেন না। আসন দেখিয়ে দিতে একজন পরীক্ষার্থীর সাথে কক্ষে প্রবেশ করেছে রাকিব সরদার জানতে পেরেছি। 

এ ঘটনায় কেন্দ্র সচিব উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আর ১৪৪ ধারা অমান্য করায় বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার জন্য অবহিত করা হয়েছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম পরোয়ার হোসেন আটকের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।

এ ব্যাপরে অভিযুক্ত রাকিব সরদার জানান, ছোট ভাইয়ের প্রবেশপত্র দিতে কক্ষের মধ্যে যাই। দিয়ে সাথে সাথে বের হয়ে আসি। অসৎ উদ্দেশ্যে কেউ এই ছবি তুলে ছড়িয়ে দিয়েছেন।
রাকিব সরদার বনপাড়া শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও বনপাড়া পৌর এলাকার সরদার পাড়ার রফিকুল সরদারের ছেলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status