|
কুড়িগ্রাম রেডক্রিসেন্ট ইউনিটের ১১ সদস্যের এডহক কমিটি গঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রাম রেডক্রিসেন্ট ইউনিটের ১১ সদস্যের এডহক কমিটি গঠিত আজ ২৪ জুন মঙ্গলবার বিভিন্ন সূত্রে জানা যায়, সোসাইটির চেয়ারম্যানের সংশোধিত সার্কুলার অনুযায়ী গত ৩ জুনে স্বাক্ষরিত পত্র মোতাবেক এনডিসির মহাসচিব জনাব ডা.কবির মো. আশরাফ আলম কুড়িগ্রাম রেডক্রিসেন্ট ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছেন। কুড়িগ্রাম জেলা প্রশাসক ও প্রশাসক জেলা পরিষদ, কুড়িগ্রামকে পদাধিকার বলে চেয়ারম্যান, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমানকে ভাইস চেয়ারম্যান, এনসিপির ড. আতিক মোজাহিদকে সেক্রেটারি, এবং আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, শফিকুল ইসলাম বেবু, মাওলানা আব্দুল মতিন ফারুকী, মাওলানা নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম হায়দায়, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মোঃ মুকুল মিয়া এবং মোঃ আব্দুল আজিজ নাহিদকে সদস্য করে ১১ সদস্যের এডহক কমিটির অনুমোদন দেয়া হয়। এই এডহক কমিটি ০৩ জুন থেকে ০২ সেপ্টেম্বর/২০২৫ তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করবে। উল্লেখিত এ্যাডহক কমিটি কার্যনির্বাহী কমিটির মেয়াদ সমাপ্তির পূর্বেই (অর্থ্যাৎ ০২ সেপ্টেম্বর ২০২৫ এর পূর্বে) সোসাইটির গঠনতন্ত্রের আর্টিক্যাল ৯ বি(৩) এর বিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে, যার মেয়াদ আর্টিক্যাল ৯৮ বি(৪) এর বিধান অনুযায়ী প্রযোজ্য হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
