ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনলেন নিলা ইসরাফিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 24 June, 2025, 11:31 AM

এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনলেন নিলা ইসরাফিল

এবার ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ আনলেন নিলা ইসরাফিল

জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে কথোপকথন প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন নিলা ইসরাফিল। এরই ধারাবাহিকতায় এবার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ন্যায়ের পাশে না দাঁড়িয়ে ক্ষমতার পাশে দাঁড়ানোর অভিযোগ তুলেছেন তিনি।

রবিবার রাতে এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন তিনি।

নিলা ইসরাফিল তার পোস্টে বলেন, ‘একজন ব্যারিস্টার যখন আইনের চেয়েও বড় হয়ে ওঠেন, তখন ন্যায়বিচার হুমকির মুখে পড়ে।

ব্যারিস্টার ফুয়াদ – যিনি আজ “সত্য”র মুখোশ পরে একজন নিপীড়িত নারীর লড়াইকে প্রশ্নবিদ্ধ করছেন। একজন নারী যখন সাহস করে মুখ খুলে, তখন সমাজ তাকে নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু যখন একজন ব্যারিস্টার সেই প্রশ্নের অংশ হয়ে ওঠেন, তখন বুঝে নিতে হয় — আইনের লোকেরাও কখনো কখনো ক্ষমতার পাশে দাঁড়ায়, ন্যায়ের পাশে নয়।’
তিনি বলেন, ‘যিনি আইন জানেন, কিন্তু নারী অধিকার বোঝেন না — তার অবস্থান কাদের পক্ষে, সেটি সময়ই বলে দেবে।

আমি জানতে চাই, ব্যারিস্টার ফুয়াদ কার পক্ষে? একজন অভিযুক্ত পুরুষের, নাকি সেই নারীর – যিনি নিজের সম্মান রক্ষায় একা দাঁড়িয়েছে? আইনের অপব্যবহার নয়, ন্যায়ের প্রতিষ্ঠা চাই।’

তিনি আরো বলেন, ‘ব্যারিস্টার সাহেব, আপনি বলেছেন (আমি নাকি ফোন আলাপ বিক্রি করেছি ) আপনি যেহেতু গণমাধ্যমে এটা বলেছেন তার মানে আপনার কাছে প্রমাণ আছে। অনুগ্রহ করে সে প্রমাণটিও প্রকাশিত করুন। যদি সত্যিই ন্যায় চান, তাহলে নারীর কণ্ঠকে থামাতে নয়, শুনতে শিখুন।

এদিকে, পোস্টটি দেওয়ার প্রায় আধাঘণ্টা পর সেটি সরিয়ে নিয়েছেন নিলা ইসরাফিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status