ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে: গণসমাবেশে ফয়জুল করীম চরমোনাই
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 22 June, 2025, 12:47 PM

মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে: গণসমাবেশে ফয়জুল করীম চরমোনাই

মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে: গণসমাবেশে ফয়জুল করীম চরমোনাই

ইসলামি আন্দোলন বাংলাদেশ আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামে গণসমাবেশ করেছে। সমাবেশে প্রধান অতিথি ফয়জুল করীম শায়েখ চরমোনাই উপরোক্ত মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান মিয়ার সভাপতিত্বে গতকাল শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে উক্ত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। 

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাফেজ হাসিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর প্রমূখ। সমাবেশে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী এবং জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন-সহ সংগঠনটির জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গণসমাবেশে প্রধান অতিথি তার বক্তব্য আরও বলেন, বাংলাদেশে মানুষ স্বাধীন, তারা রক্ত দিতে পারে জীবন দিতে পারে ভারতের গোলামী করবে না। বাংলাদেশে ভারতের দালাল, ব্রিটিশের দালাল সহ্য করা হবে না। ভারতকে সাথে নিয়ে যারা ক্ষমতায় আসতে চায় জনগণ তাদেরকে প্রত্যাখান করবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যালঘুদের স্বাভাবিক অংশগ্রহণ নিশ্চিত করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে বলে দাবী করেন। 

তিনি আরও বলেন, “দখলদার ও খুনিদের বিরুদ্ধে  আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যেমন ঐক্যবদ্ধ হয়ে আমরা ফ্যাসিস্টদের দেশ থেকে উৎখাত করেছি, তেমনি সবাই ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামলে চাঁদাবাজদেরও উৎখাত করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।” সমাবেশে জামায়াতে ইসলামী বাংলাদেশ কুড়িগ্রাম জেলা কমিটির আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী এবং জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন-সহ অন্যান্য নেতৃবৃন্দের অংশ গ্রহনও লক্ষনীয় ছিলো।

সমাবেশে বক্তব্য শেষ করার পূর্বে আগামি নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ দলের হাতপাখা মার্কার কুড়িগ্রামের ০৪ টি আসনের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন, কুড়িগ্রাম- ১ আসনে আলহাজ হারিসুল বারি রনি, কুড়িগ্রাম-২ আসনে আলহাজ মাওলানা মুহাম্মদ নুর বখত মিয়া, কুড়িগ্রাম - ৩ আসনে অধ্যাপক ডাঃ মোঃ আক্কাছ আলী সরকার এবং কুড়িগ্রাম -৪ আসনে অধ্যাপক মোঃ হাফিজুর রহমান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status