|
ইরানে হামলার তীব্রতা বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর
নতুন সময় ডেস্ক
|
![]() ইরানে হামলার তীব্রতা বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সোরোকা হাসপাতালে ইরানের হামলার বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন তিনি। পোস্টে নেতানিয়াহু বলেছেন, আজ সকালে, ইরানের সন্ত্রাসী অত্যাচারীরা বিরশেবার সোরোকা হাসপাতালে এবং মধ্যাঞ্চলে সাধারণ মানুষের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুঁশিয়ার বার্তা দিয়ে তিনি বলেন, আমরা তেহরানের সেই অত্যাচারীদের থেকে পুরো মূল্য আদায় করব। সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বশেষ চালানো এই হামলার পর তেহরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েল কাটজ বলেছেন, তিনি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানে কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, কাপুরুষ ইরানি ডিক্টেটর তার সুরক্ষিত বাঙ্কারের বসে ইসরায়েলের হাসপাতাল ও আবাসিক ভবনগুলোতে ইচ্ছাকৃত আক্রমণ চালাচ্ছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
