|
আমার সবই আছে, শুধু রিলেশনশিপটাই নেই: জয়া আহসান
নতুন সময় ডেস্ক
|
![]() আমার সবই আছে, শুধু রিলেশনশিপটাই নেই: জয়া আহসান শৈশবের স্মৃতি রোমন্থন করতে গিয়ে জয়া বলেন, তার জীবনে নানুর অবদান ভোলার নয়। তিনি জানান, “আমার প্রথম কানের দুল এখনও যত্ন করে রেখেছি। নানু আমাকে ছোটবেলায় যেসব ঝুমকা দিয়েছিল, সেগুলো আজও অমূল্য সম্পদ আমার কাছে।” সেই প্রথম শাড়ি কেনার স্মৃতিও শেয়ার করেন জয়া— “সপ্তম কি অষ্টম শ্রেণিতে পড়ি তখন। নানু টাঙ্গাইল থেকে আমার জন্য প্রথম শাড়ি নিয়ে এলেন। তখনই মনে হয়েছিল, বুঝি আমি সত্যিই বড় হয়ে গেছি।” জয়ার জীবনে তাঁর মা একটি বিশেষ স্থান অধিকার করে আছেন। মাকে নিয়ে আবেগঘন হয়ে তিনি বলেন, “আমাদের সংসারে মা-ই সূর্য। শুধু সন্তান নয়, পোষ্য কিংবা পরিচারিকার প্রতিও তাঁর সমান মমতা।” তবু মায়ের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে জয়া আজও সংকোচ অনুভব করেন। “মাকে কখনও মুখে বলিনি, আমি তোমাকে ভালবাসি। বা ডেকে সরি বলিনি। কেন যেন কষ্ট লাগে! অথচ পৃথিবীর সবার কাছে ‘সরি’ বলতে পারি অনায়াসে।” বর্তমান সময়ের সম্পর্ক নিয়ে হতাশা প্রকাশ করেছেন এই গুণী অভিনেত্রী। তিনি বলেন, “এখন তো কেউ রিলেশনশিপে যায় না! সিচুয়েশনশিপ, আর কী কী যেন আছে! সবকিছুর নাম আছে, শুধু সম্পর্কেরই কোনো স্থায়িত্ব নেই।” জয়া আহসানের এই খোলামেলা কথাগুলো যেন তার ভক্তদের সামনে তুলে ধরেছে এক পরিপূর্ণ মানুষকে—যিনি স্মৃতিতে আবিষ্ট, বাস্তবতায় দৃঢ় এবং অনুভবে অদ্ভুত সংযমী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
