|
নাঙ্গলকোটে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ; পরিবারের দাবি চিকিৎসকের অবহেলা
মো:ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
|
![]() নাঙ্গলকোটে সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ; পরিবারের দাবি চিকিৎসকের অবহেলা সরেজমিনে গিয়ে জানা যায়, মঙ্গলবার দুপুরে ইরফান ওই গ্রামের মধ্যম পাড়া দিয়ে হেঁটে যাচ্ছিল। সে জামাল নামে এক মৎস্য খামারির পুকুরের পাশে চলার পথে হঠাৎ পড়ে যায়। তখন সেখানে থাকা একটি সাপ তার বাম পায়ের আঙ্গুলে কামড় দেয়। পরে স্থানীয়রা ইরফানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অ্যান্টিভেনম ভ্যাকসিন না থাকায় ওই কিশোরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত ইরফানের জেঠা মোহাম্মদ মুরাদ শাহ বলেন, আমার ভাতিজা ইরফানকে সাপে কাটার পর নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা আমার ভাতিজাকে দুই ঘন্টা ইমারজেন্সিতে রাখে এবং তার পায়ের বান হালকা করে দেয়।দুই ঘণ্টা পর বলে এখানে অ্যান্টিভেনম ভ্যাকসিন নেই কুমিল্লায় নিয়ে যান। কুমিল্লা যাওয়ার পর তার মৃত্যু হয়।সময়মতো ভ্যাকসিন দিলে হয়তো আমার ভাতিজা দুনিয়ার আলো দেখতে পেত। যদি তাদের কাছে ভ্যাকসিন নাই থাকে তারা কেন আমার ভাতিজাকে এখানে দুই ঘন্টা রাখল তার বিচার আপনাদের সবার কাছে দিলাম। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বেলায়েত হোসেন বলেন,সাপে কাটার কোন ভ্যাকসিন নেই। কেন দুই ঘন্টা ইমারজেন্সিতে রাখা হয়েছে জানতে চাইলে তিনি এটা ভুল বলেছে বলে ফোন কেটে দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
