ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩
নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
মো:ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Wednesday, 18 June, 2025, 6:06 PM

নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার আলিম পরীক্ষা- ২০২৫ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান বুধবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ডা.ইসহাক ফারুকীর সঞ্চালনায় উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে নসিহা পেশ করেন নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমীন।

এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা সৈয়দ আবদুল মালেক, ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, প্রভাষক জামাল হোসেন,প্রভাষক ইমরান মাসুদ, প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, সহকারী শিক্ষক নঈম উদ্দিন পাটোয়ারী, হায়দার হোসেন,সেলিম জাহাঙ্গীর বিএসসি,নাসির উদ্দিন,মাওলানা আবদুল আহাদ,মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ। 

বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে স্মৃতি চারণ মূলক বক্তব্য রাখেন আলীম পরীক্ষার্থী মো.ইসমাইল হোসেন,জান্নাত আক্তার ও রবিউল হোসেন প্রমূখ। সবশেষে মাওলানা শাহাবুদ্দিনের মিলাদ ও মাওলানা সৈয়দ  আবদুল মালেকের মুনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status