|
আনন্দ হলের গোপন ছোট দরজা দিয়ে তরুণ-তরুণীরা কোথায় যায়?
নতুন সময় প্রতিবেদক
|
![]() আনন্দ হলের গোপন ছোট দরজা দিয়ে তরুণ-তরুণীরা কোথায় যায়? ঢাকার ফার্মগেটের আনন্দ সিনেমা হলের দ্বোতলায় ওঠার সিঁড়ির পাশেই বসা এক ব্যক্তি। সেই ব্যক্তির পেছনেই একটি ছোট দরজা। এই দরজা দিয়ে ঢুকতে দেখা যাচ্ছে তরুণ-তরুণীদের। এই ছোট গেট দিয়ে কোথায় যায়? এ প্রশ্নের উত্তর কেউ দিতে রাজি নন। না ম্যানেজার না গেট কিপার। তবে এক কর্মী বলছেন, এই দরজা দিয়ে সিনেমা দেখতেই হলে প্রবেশ করেন তারা। আরো অনেক দরজা থাকতেও কেন এই ছোট দরজা দিয়ে মাথা নিচু করে ঢুকতে হয়, এই প্রশ্নের জবাব দেননি হলের কোনো কর্মী। তবে খোঁজ নিয়ে জানা যায় এই ছোট গোপন দরজা দিয়ে পাশের ছন্দা সিনেমা হলে যাওয়া যায়। কিন্তু যে সময়ের ঘটনা সে সময় ছন্দা সিনেমা হলের কার্যক্রম বন্ধ ছিল। মূলত ধুঁকে ধুঁকে চলতে থাকা এই সিনেমা হলে তেমন দর্শক থাকে না। ঈদে এই হলে মুক্তি পেয়েছে শাকিব খানের তাণ্ডব সিনেমা। তাই এখন কিছুটা দর্শক দেখা যাচ্ছে, তবে বেশিরভাগ সময়ই হলে দর্শক একেবারে কম থাকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
