ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে আজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 15 June, 2025, 2:02 PM

নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে আজ

নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসছে আজ

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে যাচ্ছে নেপাল। আজ রোববার মধ্যরাত থেকে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।

পিটিআইয়ের বরাত দিয়ে ভারতের আরেক সংবাদমাধ্যম ইকনোমিক টাইমস জানিয়েছে, আজ থেকে ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহার করে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করতে যাচ্ছে নেপাল।

নেপালে উৎপাদিত বিদ্যুৎ ভারতীয় ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বাংলাদেশে রপ্তানির জন্য গত বছরের ৩ অক্টোবর বাংলাদেশ, নেপাল ও ভারতের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, নেপাল ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ জুন (আজ) রাত ১২ টায় বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো হবে।

এর আগে, গত বছর চুক্তিটি কার্যকর করার প্রতীকী পদক্ষেপ হিসেবে নেপাল গত বছরের ১৫ নভেম্বর একদিনের জন্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করেছিল।

নেপাল ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে, এই বিদ্যুতের মূল্য ধরা হচ্ছে প্রতি ইউনিট শূন্য দমশিক শূন্য ৬৪ ডলার বা ৬ দশমিক ৪ সেন্ট।

বাংলাদেশ আগামী পাঁচ বছরের জন্য নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে সম্মত হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status