|
করোনা সতর্কতায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাড়তি নজরদারি
নতুন সময় প্রতিবেদক
|
![]() করোনা সতর্কতায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাড়তি নজরদারি রোববার (৮ জুন) বিমানবন্দর কর্তৃপক্ষের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এতে বলা হয়, প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বাংলাদেশে এই সংক্রমণ এড়াতে আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশন প্রবেশপথে আধুনিক হেলথ স্ক্রিনিং যন্ত্র বসানো হয়েছে। আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপে নন-টাচ থার্মাল স্ক্যানার ব্যবহার করছেন বিমানবন্দরের মেডিকেল টিম। এ ছাড়া, টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টগুলোতে সবার জন্য মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরিভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুদের ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বাড়াতে রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
