|
হাটে প্রকাশ্যে গরু বিক্রেতাকে কুপিয়ে হত্যা, জামাতা গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
|
![]() হাটে প্রকাশ্যে গরু বিক্রেতাকে কুপিয়ে হত্যা, জামাতা গ্রেপ্তার নিহত বাচা মিয়ার (৬০) বাড়ি উপজেলার শিলক ইউনিয়নের রাজাপাড়া গ্রামে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. হোসেন (৪০)। তার বাড়ি একই উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাচা মিয়া নিজের ৩টি গরু নিয়ে বাজারে আসে। দু’টি বিক্রি করলেও একটি বিক্রির জন্য অপেক্ষা করছিলেন। এই সময় হঠাৎ জামাতা হোসেন এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে সেনাবাহিনী ও পুলিশের হতো সোপর্দ করে। জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার এসআই সুমন কবির মৃধা বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্ত হবে। থানায় হত্যা মামলা হবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
