|
রাণীনগরে ছাত্রলীগ নেতাসহ ৫জন গ্রেফতার
কাজী আনিছুর রহমান, রাণীনগর
|
![]() রাণীনগরে ছাত্রলীগ নেতাসহ ৫জন গ্রেফতার রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,মঙ্গলবার বিকেল থেকে রাতভর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাংচুর,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলায় কালীগ্রাম ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি পবিত্র কুমার (২৭) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পবিত্র কুমার আবাদপুকুর বাজারের প্রদীপ কুমার ঘোষের ছেলে। এছাড়া সড়কে মারধর করে বেধে রেখে মোটরসাইকেল,টাকা ,মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দায়েরকৃত মামলার সন্দেহ ভাজন আসামী পূর্ব বালুভরা গ্রামের রেজাউল কাজীর ছেলে শফিকুল ইসলাম সজিব (৩৫),মাদক মামলার পলাতক আসামী উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আজগর আলীর ছেলে রেজাউল ইসলাম রেজা(৪৫) এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় উপজেলার পারইল গুচ্ছ গ্রাম বুড়িপুকুর গ্রামের নুরল ইসলামের ছেলে আল আমিন (২৩) ও আব্দুল বারিক (২৮) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
