ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
র‌্যাব-১২ এর অভিযানে বগুড়ায় হত্যা মামলার এজহারভুক্ত পলাতক আসামি গ্রেফতার
মোস্তফা আল মাসুদ, বগুড়া
প্রকাশ: Wednesday, 4 June, 2025, 6:13 PM

র‌্যাব-১২ এর অভিযানে বগুড়ায় হত্যা মামলার এজহারভুক্ত পলাতক আসামি গ্রেফতার

র‌্যাব-১২ এর অভিযানে বগুড়ায় হত্যা মামলার এজহারভুক্ত পলাতক আসামি গ্রেফতার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপি এসসি, বগুড়া-এর চৌকস অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ আতিকুর রহমান (৩৯) গ্রেফতার হয়েছেন।

 গত ১১ এপ্রিল ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরের দাখিনখান এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে রাকিব মোল্লা (২৮) নামের এক যুবককে কচুক্ষেতের একটি ডোবায় কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহিম মোল্লা বাদী হয়ে সদর থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারভুক্ত ১৬ নম্বর পলাতক আসামি মোঃ আতিকুর রহমান, পিতা মৃত রমজান আলী, সাং-দাখিনখান, বিশ্বরোড, গাজীপুর—বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় ০১ নম্বর গেট এলাকায় আত্মগোপন করে ছিলেন বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয় র‌্যাব।

পরে ৩ জুন ২০২৫ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া-এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, এ ধরনের সন্ত্রাসী ও হত্যাকারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতেই এই কার্যক্রম চলমান রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status