|
গহীন পাহাড়ে র্যাবের অভিযান
নতুন সময় প্রতিনিধি
|
![]() গহীন পাহাড়ে র্যাবের অভিযান বুধবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কের গহীন পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব -১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের কমান্ডার মেজর মো.নাজমুল ইসলাম। তিনি জানান, হোয়াইক্যং-শামলাপুর সড়ক থেকে অপহৃতদের উদ্ধারে এবং অপহরণ কারীদের ধরতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযান পরিচালনা কালে কাউকে আটক বা অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃত ভিকটিমদের উদ্ধার এবং অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। এর আগে মঙ্গলবার সকালে হোয়াইক্যং-শামলাপু সড়ক দিয়ে বাহার ছড়া গামী একটি অটোরিকশা থেকে চালক ও বাহার ছড়া এলাকায় মাছ কিনতে যাওয়া চার রোহিঙ্গাসহ ৫ জনকে ডাকাত দল সড়কের মাঝপথ থেকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কুড়িগ্রামে বাণিজ্য মেলা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
