|
আসন না পেয়ে ফ্লোরে সাংবাদিকরা, ভিডিও করলেন জামাল
নতুন সময় ডেস্ক
|
![]() আসন না পেয়ে ফ্লোরে সাংবাদিকরা, ভিডিও করলেন জামাল মঙ্গলবার (৩ জুন) ভুটান ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও জামাল ভূঁইয়া। সংবাদ সম্মেলন কক্ষে ঢুকতেই সাংবাদিকদের উপস্থিতি দেখে চোখ দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা জামালের। নির্ধারিত স্থানে বসার পর ফোনটা বের করেই ভিডিও করতে লাগলেন। এদিন জামালকে প্রশ্ন করা হয় এরকম সংবাদ সম্মেলন এর আগে কখন দেখেছেন কিনা। জবাবে তিনি বলেন, ‘না’ এরকম দেখিনি। খুবই অবাক হয়েছি। জামালের মতো সাংবাদিকদের উপস্থিতি দেখে অবাক হয়েছে ভুটানের কোচ ও অধিনায়ক। তাদের সঙ্গে থাকা ভুটান দলের এক সহকারীকে সাংবাদিকদের ছবি ও ভিডিও করতে দেখা যায়। বাফুফে ভবনের সংবাদ সম্মেলন কক্ষে ক্যামেরাম্যান ও রিপোর্টার মিলিয়ে প্রায় দেড়শো মানুষ উপস্থিত হয়েছিলেন। অল্প কয়েকজন বসার সুযোগ পেলেও বাকিরা দাঁড়িয়ে ও ফ্লোরে বসে সংবাদ সম্মেলন কাভার করেছেন। উল্লেখ্য, প্রীতি ম্যাচে আগামীকাল ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
