ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোনালী ব্যাংক রামগঞ্জ শাখায় গ্রাহক ভোগান্তি চরমে
রায়হানুর রহমান, রামগঞ্জ
প্রকাশ: Tuesday, 3 June, 2025, 8:20 PM

সোনালী ব্যাংক রামগঞ্জ শাখায় গ্রাহক ভোগান্তি চরমে

সোনালী ব্যাংক রামগঞ্জ শাখায় গ্রাহক ভোগান্তি চরমে

আসন্ন ঈদুল আজহায় লক্ষ্মীপুরের রামগঞ্জ সোনালী ব্যাংকের শাখাটিতে  গ্রাহক ভোগান্তি চরম আকার ধারণ করেছে। উপজেলা সদরের একমাত্র শাখা ব্যাংকটি দিন দিন গ্রাহক সেবায় দুর্বল হয়ে পড়েছে। ফলে জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

ব্যাংকের গ্রাহক ও স্থানীয়দের অভিযোগ দুর্বল ব্যবস্থাপনা, অদক্ষ জনশক্তি, আধুনিক যন্ত্রপাতির অভাব সব মিলিয়ে ব্যাংকটি এখনো সেকেলে রয়ে গেছে। টাকা উঠাতে গেলে এবং টাকা জমা দিতে গেলে জনগণকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়।  

একজন গ্রাহক জানান, রামগঞ্জ সোনালী ব্যাংকে গেলে যে কারও ধৈর্যের বড় পরীক্ষা দিতে হয়। পুরো ব্যাংক জুড়ে রয়েছে টাকা গণনার জন্য মাত্র একটি মেশিন। সরকারি ব্যাংকে যেখানে প্রতিদিন হাজার হাজার গ্রাহক টাকা জমা ও উত্তোলনের জন্য আসেন, সেখানে মাত্র একটি গণনাকারী মেশিনের কারনে প্রত্যেক গ্রাহককে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।

একজনের কাজ শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী ব্যক্তি কিছুই করতে পারে না। জানা গেছে অনেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ও টাকা উঠাতে পারেনা। ফলে অনেকে লাইনে দাঁড়িয়েই অসুস্থ হয়ে যাচ্ছে। প্রতিদিন হাজারো মানুষ সরকারি ব্যাংকের ওপর ভরসা করে তাদের কষ্টার্জিত টাকার লেনদেন করতে আসেন। 

অথচ সেই ব্যাংকের অব্যবস্থাপনার কারনে মানুষের নাভিশ্বাস ছুটে যাচ্ছে।  যদি এতো দুর্বল ব্যবস্থাপনা, তাহলে সাধারণ মানুষের হয়রানি বন্ধ হবে কবে? এ ব্যাপারে রামগঞ্জ সোনালী ব্যাংকের ম্যানেজার মোহাব্বত রাসেল বলেন আমার ব্যাংকে মোট গ্রাহক আছে ৩০ হাজার। আমরা এখানে কাজ করি মাত্র ৯ জন। 

এখানে আরো জনশক্তির প্রয়োজন রয়েছে। স্কুলের শিক্ষক, বিভিন্ন সরকারি চাকরিজীবী  পেনশনভোগী, বিভিন্ন রকম ভাতাভোগিরাও এখানে আসেন। আর তাছাড়া ঈদ হওয়ার কারণে  গ্রাহকদের একটু সমস্যা হচ্ছে বলেও তিনি স্বীকার করেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status