|
গলাচিপায় পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি ও বিশেষ মাসিক শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী
|
![]() গলাচিপায় পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি ও বিশেষ মাসিক শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ৩'রা জুন মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা নির্বাহী অফিসের হল রুমে নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসান এর সভাপিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মেজবাহ উদ্দিন, গলাচিপা থানার ( ওসি) আসাদুর রহমান, উপজেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জামায়েত ইসলামী বাংলাদেশের উপজেলা আমির মোঃ জাকির হোসেন, গণধিকারের অবায়ক মোঃ হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল কাইয়ুম, সরকারি মডেল মসজিদ এর পেশ ইমাম মোঃ দলিল উদ্দিন সহ বিভিন্ন মসজিদের পেশ ইমাম, প্রেসক্লাব সভাপতি মু: খালিদ হোসেন মিল্টন সহ বিভিন্ন গণমাধ্যম বৃন্দ । আলোচনায় পশু কোরবানির চামড়া -সংরক্ষণ সহ বর্জ্য ব্যবস্থা নিরাসনে-বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়। এছাড়া পশু হাটে অতিরিক্ত খাজনা, জাল টাকা, মাদকসহ নানা -বিষয়ে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে নানাবিধ সিদ্ধান্ত গৃহীত হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
