|
ভোরে ঢাকায় এসে বৃত্ত পূরণ করবেন শামিত সোম
নতুন সময় ডেস্ক
|
![]() ভোরে ঢাকায় এসে বৃত্ত পূরণ করবেন শামিত সোম সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার ভোর পাঁচটায় ঢাকায় পা রাখবেন শামিত। ওই দিন সন্ধ্যায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ও ভুটানের ম্যাচ দেখবেন তিনি। এর পর সিঙ্গাপুরের ম্যাচের অনুশীলন শুরু হলে তাতে যোগ দেবেন। বুধবার সকালে ক্যাম্পে যোগ দিয়ে নতুন ৩ প্রবাসীর বৃত্তপূরণ করবেন শামিত। তিনি হবেন বাংলাদেশ দলের প্রথম ফুটবলার, যিনি অন্য দেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। কানাডা জাতীয় দলের জার্সিতে ৩ টি আন্তর্জাতিক ম্যাচ খেলা শামিত এখন শুধুই বাংলাদেশের। হামজা, শামিত ও ফাহামিদুলসহ ৬ প্রবাসী ফুটবলার আছেন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে। অন্য ৩ জন হচ্ছেন ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া, ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ও কানাডা প্রবাসী সৈয়দ কাজেম কিরমানী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
