ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
দাদার দু’টি উপদেশ মন্ত্রীদের মেনে চলতে বললেন শেখ হাসিনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 January, 2019, 9:39 PM

দাদার দু’টি উপদেশ মন্ত্রীদের মেনে চলতে বললেন শেখ হাসিনা

দাদার দু’টি উপদেশ মন্ত্রীদের মেনে চলতে বললেন শেখ হাসিনা

একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনীতে আপনারা নিশ্চয়ই পড়েছেন- আমার দাদা তার ছেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন, ‘যে কাজই করো না কেনো- সিনসিয়ারিটি অব পারপাস অ্যান্ড অনেস্টি অব পারপাস’। আমি মনে করি এই দু’টি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই নতুন মন্ত্রিপরিষদ যে কাজই করবে, এই দু’টি কথা মনে রাখবে। আপনারা নিষ্ঠা এবং সততার সঙ্গে কাজ করবেন। প্রতিটি কাজ নিষ্ঠার সঙ্গে করতে হবে। এ কথাটা মনে রাখতে হবে।

সোমবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু হওয়া ওই বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। কর্তব্য রয়েছে। সে দায়িত্ব এবং কর্তব্য পালন করতে আমরা এখানে এসেছি। আর সততার সঙ্গে কাজ করলে সফল হবোই। সততার শক্তি অপরিসীম। সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি।

নতুন মেয়াদে ক্ষমতায় আসার পর সোমবার প্রথমবারের মতো নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দাদার দেওয়া দুটি উপদেশের কথা মন্ত্রীদেরকে স্মরণ করিয়ে দেন এবং তা মেনে চলার পরামর্শ দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status