ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
চিলমারীর গর্ব: আন্তর্জাতিক মঞ্চে ‘মি. ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ সাদিফ সাদ
মোঃ মাহবুবুল হাসান,চিলমারী
প্রকাশ: Friday, 23 May, 2025, 11:58 PM

চিলমারীর গর্ব: আন্তর্জাতিক মঞ্চে ‘মি. ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ সাদিফ সাদ

চিলমারীর গর্ব: আন্তর্জাতিক মঞ্চে ‘মি. ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ সাদিফ সাদ

কুড়িগ্রাম, চিলমারী: ছোট্ট এক উপজেলার তরুণ এখন দেশের মুখ উজ্জ্বল করছেন আন্তর্জাতিক অঙ্গনে। চিলমারীর সন্তান সাদিফ সাদ সম্প্রতি জিতে নিয়েছেন মর্যাদাপূর্ণ “মি. ইউনিভার্স বাংলাদেশ ২০২৫” খেতাব। এই অর্জনের মাধ্যমে তিনি ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

সাদিফ সাদ কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা এস. এ. মন্ডল সবুজ— প্রেসক্লাব চিলমারীর সাধারণ সম্পাদক, এশিয়ান টেলিভিশনের চিলমারী উপজেলা প্রতিনিধি এবং সারা হাসপাতালের চেয়ারম্যান। তার মা মোছাঃ লিপি আক্তার একজন শিক্ষক।

জয়ের পর প্রতিক্রিয়ায় সাদিফ বলেন,
“আমি আজ শুধু একজন ব্যক্তি নই, আমি এখন একটি দেশের প্রতিনিধি। আমার নামের পাশে যখন ‘বাংলাদেশ’ লেখা থাকে, তখন গর্বে বুক ভরে যায়।”
তিনি জানান, এই অবস্থানে পৌঁছাতে তাকে পার করতে হয়েছে কঠোর পরিশ্রম, গ্রুমিং, নিয়মিত ফিটনেস অনুশীলন, সুনির্দিষ্ট ডায়েট এবং মানসিক প্রস্তুতির ধাপ।

নিজের জীবনসংগ্রামের কথা বলতে গিয়ে তিনি বলেন,
“আমি বড় হয়েছি এক সাধারণ পরিবারে। ছোটবেলায় ছিল নিঃসঙ্গতা, খুব বেশি বন্ধু ছিল না। কিন্তু আমার ভেতরে ছিল একটি আগুন— নিজেকে প্রমাণ করার, নিজের পরিচয় গড়ে তোলার আগুন। সেই আগুনই আমাকে এখানে এনেছে।”

তিনি আরও বলেন,
“আমি লড়েছি সেই সমাজের বিরুদ্ধে, যারা মনে করত— একজন ব্যবসায়ী আর শিক্ষকের সন্তান হয়ে মডেল হওয়া শোভন নয়। আমি প্রমাণ করতে চেয়েছি, একজন সাধারণ ছেলে একদিন অসংখ্য মানুষের অনুপ্রেরণা হতে পারে। আমি শিখেছি— আলো শুধু বাইরেই নয়, নিজের ভেতরেও খুঁজে নিতে হয়। আমি নিজেকেই প্রতিদিন নতুনভাবে গড়ে তুলছি।”

বর্তমানে সাদিফ বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে গ্র্যাজুয়েশন করছেন।
আগামী ১০ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত ভারতে অনুষ্ঠিতব্য “মি. ইউনিভার্স” আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

তিনি দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন এবং বলেছেন,
“এই পথচলায় আপনাদের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status