|
কুড়িগ্রামের রৌমারীতে দু'পক্ষের সমন্বয়কদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের রৌমারীতে দু'পক্ষের সমন্বয়কদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত গতকাল ২২ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার শহীদ মিনার চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন সাজেদুল ইসলাম সবুজ, রঞ্জু মিয়া, মেহেদী হাসান, রনি ও রাফি । স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। জানা যায়, সমন্বয়ক সাজেদুল ইসলাম সবুজ উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের কাজের বরাদ্দ নেয়। ইতোমধ্যে প্রকল্পের অধিকাংশ বিল উত্তোলনও করেছেন সবুজ। বৃহস্পতিবার সমন্বয়ক সবুজের আহব্বানে উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিছু সংখ্যক সমন্বয়ক উপস্থিত হয়ে সবুজের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে প্রকল্প ও অর্থের বিষয় কথা বলে বৈষ্যমবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান রনিসহ অনেকেই। এ বিষয় নিয়ে দুটি গ্রুপে বিভক্ত হয়। উভয়ের গ্রুপের মধ্যে বাকবিতন্ডতার এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়। সংঘর্ষের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয় এবং পরিস্থিতি শান্ত করা হয়। তবে উক্ত ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাননি বলে তিনি জানান। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সাজেদুল ইসলাম সবুজ বলেন, কেন্দ্রিয় ও জেলা কমিটির নির্দেশে বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার সকল সমন্বয়কদের আলোচনা সভার জন্য শহীদ মিনার চত্বরে ডাকা হয়। এসময় ছাত্রদল, যুবদল ও বিএনপির কিছু ছেলে রনজু ইসলাম এর সাথে তর্কে জড়িয়ে পড়লে আমি বাঁধা দিতে গেলে আমার ওপর হামলা করা হয়। মেহেদী হাসান রনি জানান, সবুজ বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে ঠিকাদার ও চেয়ারম্যানদের কাছে চাপ দিয়ে বিভিন্ন প্রকল্প হাতিয়ে নেওয়ার প্রমাণসহ তার কাছে জানতে চাইলে সে আমাদের ওপর অতির্কিত ভাবে হামলা করে। রাফি জানান, সবুজ বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে নাম ভাঙ্গিয়ে উপজেলায় প্রকল্প, নানা-অনিয়ম দূর্নীতি করে আসছে। সে যেন নতুন করে কোন অনিয়ম দূর্নীতি সহ সুবিধা নিতে না পারে, সে ব্যাপারে উপজেলা প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সজাগ থাকতে বলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
