ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর কৃষকের অর্ধগলিত লাশ উদ্বার
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Friday, 23 May, 2025, 11:47 PM

মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর কৃষকের অর্ধগলিত লাশ উদ্বার

মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর কৃষকের অর্ধগলিত লাশ উদ্বার

মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর ফারুক মিয়া (৪০) নামে এক কৃষকের অর্ধ গলিত লাশ উদ্বার করেছে পুলিশ।  শুক্রবার দুপুরে বহরা ইউনিয়নের মনতলা কলেজের পশ্চিম দিকে  দিঘীরপাড় বাঁশঝাড়ের ভেতর অর্ধগলিত লাশটি পাওয়া যায়।

 নিহত ফারুক মিয়া বহরা ইউনিয়নের আফজালপুর গ্রামের মৃত ছায়েব আলীর ছেলে।
নিহতের ছেলে আতিকুলের  অভিযোগ পূর্ব বিরোধের জেরে তার পিতাকে মারা হয়েছে।আতিকুল জানান,গত ১৩ মে বাড়ি থেকে বের হওয়ার পর মনতলা  বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর তিনি ১৪ মে মাধবপুর থানায় একটি নিখোঁজ জিডি করেন।মনতলা তদন্ত কেন্দ্রের এস আই অঞ্জন  কুমার তালুকদার নিখোঁজ জিডির তদন্ত করছিলেন। এর মধ্যে শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন মনতলা কলেজের পশ্চিমদিকে দিঘীর পাড় নামক স্থানে বাঁশঝাড়ে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুকের লাশ শনাক্ত করেন। ফারুকের ছেলে আতিকুলের অভিযোগ পূর্ব বিরোধের জেরে তার পিতাকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় মামলার করবেন বলে জানান।
মাধবপুরে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন  লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি অর্ধগলিত। ফলে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না তা স্পষ্ট নয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status