|
ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
|
![]() ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু স্থানীয় সূত্রে জানা গেছে, মা-বাবার একমাত্র সন্তান রাজ নানা বাড়ীতে থেকে পড়া লেখা করত। বাবা মো. আলী এবং মা নূসরাত জাহান রাজধানীর একটি গার্মেন্টস এ চাকুরী করে। সাপ্তাহিক ছুটির দিনে গতকাল শুক্রবার ছেলেটি বাড়ীর আঙিনায় খেলাধুলা করছিল। নানি তাকে দেখতে না পেয়ে খোঁজা খুঁজির এক পর্যায়ে বাড়ীর কাছের একটি ডোবার কাছে তার জুতো দেখতে পান। পরে প্রতিবেশীর সহায়তায় ডোবা থেকে রাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ছেলেটির নানি পারভীন বেগম জানান, রাজ সাঁতার কাটতে জানতো না। পা ফঁসকে ডোবায় পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
