|
সাংবাদিক এফ এম সুমন পেকুয়া সদর সিপিপি’র টিম লিডার নির্বাচিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() সাংবাদিক এফ এম সুমন পেকুয়া সদর সিপিপি’র টিম লিডার নির্বাচিত এসময় সিপিপি উপজেলা কর্মকর্তা মুনির চৌধুরী, সিপিপি উপজেলা টিম লিডার আবুল কাশেমসহ সিপিপি স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণাকালে সিপিপি উপজেলা কর্মকর্তা মুনির চৌধুরী বলেন, সিপিপি এবারের নির্বাচন উৎসব মুখর পরিবেশে সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে, সিপিপি’র স্বেচ্ছাসেবকগণ তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন এবং তাদের লিডার নির্বাচিত করেছেন। সিপিপি স্বেচ্ছাসেবকেরা সবসময় ঘূর্ণিঝড়ের ঝুঁিক কমাতে এবং ঝড়ে যানমালের ক্ষয়ক্ষতি এড়াতে কাজ করে। পেকুয়া সদরের নতুন নেতৃত্বও নতুন উদ্দ্যেমে সিপিপির জন্য কাজ করবে এটাই প্রত্যাশা। এদিকে অনুভুতি প্রকাশ করতে গিয়ে নবনির্বাচিত ইউনিয়ন টিম লিডার সাইদুর রহমান সুমন প্রকাশ এফ এম সুমন বলেন, আমার বাবাও এই সিপিপি’র একজন নিবেদিত প্রাণ ছিলেন। আমিও এই সিপিপি’র জন্য মৃত্যু পর্যন্ত কাজ করে যাবো। তিনি সিপিপি’র সকল স্বেচ্ছাসেবক ও সিপিপি সংশ্লিষ্ঠদের ধন্যবাদ জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
