|
বাকেরগঞ্জে নবীজিকে নিয়ে কটুক্তি করায় সৌরভ দত্তকে গ্রেপ্তার
মোঃ রানা সন্যামত, বরিশাল
|
![]() বাকেরগঞ্জে নবীজিকে নিয়ে কটুক্তি করায় সৌরভ দত্তকে গ্রেপ্তার ১৬ মে (শুক্রবার) বিকেলে সৌরভ লিও নামের একটি ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদ( সাঃ) কে আপত্তিকর মন্তব্য করে ফেসবুকে পোস্ট করে। যে ফেসবুক আইডিতে সৌরভ দত্তের প্রোফাইলের ছবি রয়েছে। এতে কলসকাঠি এলাকায় মুসলমানদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অনেকে কটুক্তির বিষয়ে সামাজিক যোগাযোগ ফেসবুকে পোস্ট করে বরিশাল জেলা প্রশাসক,পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ এর দৃষ্টি আকর্ষণ করছে সৌরভ দত্তকে গ্রেফতারের দাবিতে। এলাকাবাসীর দাবি, আমরা এলাকায় হিন্দু—মুসলিম মিলেমিশেই বসবাস করি। কিন্তু ওই যুবক ইচ্ছাকৃতভাবে এলাকার সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদ জানান, সৌরভ লিও নামের একটি আইডি থেকে মহানবীকে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট করেছে। তবে এই বিষয়ে সৌরভ দত্ত অস্বীকার করে বাকেরগঞ্জ থানায় একটি জিডি করেছেন। মহানবীকে নিয়ে কটূক্তি করে যে স্ট্যাটাস দেয়া হয়েছে সেই ফেসবুক আইডি সৌরভ দত্তের কি না সেটা তদন্ত চলছে।রাতে অভিযান চালিয়ে সৌরভকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
