|
সকালে নাশতা না খেলে ৫ ক্ষতি হয় শরীরে
নতুন সময় ডেস্ক
|
![]() সকালে নাশতা না খেলে ৫ ক্ষতি হয় শরীরে দেখে নিন সকালে না খাওয়ার ৫টি খারাপ প্রভাব- ১. রক্তে চিনি কমে যায়: রাতভর উপবাসের পর শরীর গ্লুকোজের অভাবে পড়ে। নাশতা না করলে শক্তির ঘাটতি হয়, ফলে ক্লান্তি, মাথা ঘোরা বা মনোযোগের অভাব হতে পারে। ২. বিপাকক্রিয়া ধীর হয়ে যায়: সকালের নাশতা বিপাকক্রিয়া চালু করে। নাশতা না করলে শরীর শক্তি সাশ্রয় করার দিকে চলে যায়, ফলে ওজন কমার পরিবর্তে মেটাবলিজম কমে যেতে পারে। ৩. অতিরিক্ত ক্ষুধা ও ওভারইটিং: নাশতা বাদ দিলে দুপুর বা পরবর্তী সময়ে অতিরিক্ত ক্ষুধা লাগে, তখন অতিরিক্ত খাবার খেয়ে ফেলা হয়, যা ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ায়। ৪. মানসিক অবস্থা খারাপ হতে পারে: নাশতা না খেলে মেজাজ খিটখিটে হয়ে যায়, মনোযোগ কমে, স্মৃতিশক্তিও সাময়িকভাবে দুর্বল হতে পারে। ৫. দীর্ঘমেয়াদে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি: গবেষণায় দেখা গেছে, নিয়মিত নাশতা না খাওয়ার অভ্যাস থাকলে টাইপ ২ ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
